× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ল‍্যাম্ব-এর সিএস-টু প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

‎বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ল‍্যাম্ব-এর সিএস-টু প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

‎‎দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেসরকারি সংস্থা ল্যাম্ব-এর কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি)-এর উদ্যোগে ল‍্যাম্ব হেলথ্-ইউকে এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-টু)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ল‍্যাম্ব-এর পাবলিক রিলেশনস্ অফিসার এনোস সরেন-এর সভাপতিত্বে কর্মশালাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। কর্মশালাটি সঞ্চালনা করেন কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন।

‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, মহিলাবিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, কাটলা ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান ফাইমা বেগম, জোতবানী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান মিলন, প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, বিওয়াইএফসি'র প্রোগ্রাম ম‍্যানেজার সম্রাট ব‍্যাপারি, ল‍্যাম্ব-এর লিয়াঁজো

 ম‍্যানেজার মাহাতাব উদ্দিন লিটন, ল‍্যাম্ব সিএস-টু-এর প্রকল্প ব‍্যবস্থাপক বিলাস পৌল তিগ্যাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এতে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।

‎কর্মশালায় বক্তারা মানবপাচার প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা