× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

পটুয়াখালী শহরতলীর কালিপুর ইউনিয়নের ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয়রা জানান, রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পটুয়াখালী মহাসড়কের পাশে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন লাগিয়ে দেয়।

ওই শাখার অফিস সহকারী শেখ বাহাউদ্দিন জানায়, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের গেটে আগুন দেয়। এ সময় টের পেয়ে ব্যাংকের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, নৌশ প্রহরী মো. জামালসহ ব্যাংকের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেললে গেটে থাকা একটি পাম্প মেশিন ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে এ ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

স্থানয়ী দফাদার মো. ফারুক জানান, এ ধরনের ঘটনা আগে কোনো দিন ঘটেনি। গ্রাম পুলিশ নিয়ে তারা ঘটনাস্থলে রয়েছেন। ওই এলাকায় দায়িত্বরত পুলিশের সার্জন মো. রিয়াজুল জানান, এই ব্যাংক এলাকায় তাদের টহল জোরদার করা হয়েছে।

ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় নৌশপ্রহরীর ডাকচিৎকারে তারা সবাই ছুটে আসেন। স্থানীয় লোকজন ও ব্যাংকের নাইড গার্ড এসে আগুন নিভিয়ে ফেলে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে থাকা প্লাস্টিকের একটি ড্রাম ও পাম্প মেশিনটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংকের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেছেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা