× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪২ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

পটুয়াখালীর কলাপাড়ায় এক মসজিদের ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নৃশংস এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মুকুল বেগম (৪০) তিনি ওই এলাকার মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টার বাড়ির জামে মসজিদের ইমামের স্ত্রী ছিলেন

বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনার সময় ওই গৃহবধূর স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার বাসায় ছিলেন না। নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদে ছিলেন। ঘটনার সময় ঘরে মুকুল বেগম একাই ছিলেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

নিহতের ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে নিশ্চিত করেছে স্বজনরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা