× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২২:২১ পিএম

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাক ও শ্রবণপ্রতিবন্ধী ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) ওই শিশুর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা করেন।

অভিযুক্ত মোস্তাকিম ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ওই শিশু প্রকৃতির ডাকে ঘরে বাইরে গেলে প্রতিবেশী মোস্তাকিম তাকে বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুর চিৎকারে অভিযুক্ত তার ঘরে ঢুকে যায়।

মামলার বাদী শিশুর বড় ভাই জানান, ঘটনার পর তার বোনের চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসার পর ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলেন। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) মোস্তাকিম মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা