× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৩১ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২১:৫৫ পিএম

আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবস্থিত আব্দুল ওয়াদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও উপজেলার কৃতী সন্তান কামাল উদ্দিন স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কলেজ কর্তৃপক্ষ দামুড়হুদায় আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে কলেজটির প্রতি তার অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা কুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অবসর কালীন উপ-উপাধ্যক্ষ জিন্নাত আলী, মাহফুজা খাতুন, গভর্নিং বডির সদস্য জাহিদুল হাসান, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিন স্যারের বর্ণাঢ্য ৩১ বছরের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটির অগ্রযাত্রায় তিনি শুধু একজন অধ্যক্ষ নন, একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হিসেবে ভূমিকা রেখেছেন। তার কর্মনিষ্ঠা ও আন্তরিকতা কলেজের আজকের এই অবস্থানের ভিত্তি স্থাপন করেছে। এ সময় সবাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মিল্টন কুমার সাহা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা