ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের পুলিশ লাইন এলাকার কাশর মোড়ে এক নারী সারাদিন দুর্গন্ধযুক্ত ম্যানহোলে আটকা পড়েন। শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে তার করুণ আর্তনাদে স্থানীয়রা তার দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং ম্যানহোলের ঢাকনা খুলে তাকে জীবিত উদ্ধার করেন।
এলাকাবাসী জানায়, পুলিশ লাইনের কাশর মোড়ে এক নারী শনিবার সকাল ৮টায় ম্যানহোলে পড়ে যান। সারাদিন কোনো সাহায্য না পেয়ে তিনি অন্ধকার এবং দুর্গন্ধযুক্ত অবস্থায় আটকা থাকেন। রাতের নিস্তব্ধতায় পাশের ম্যানহোল থেকে তার আর্তনাদে স্থানীয়রা শুনতে পান। পরে সেখান থেকে তাকে জীবত উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকে এ নারীকে আর পাওয়া যায়নি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (চ.দা.) মো. জিল্লুর রহমান জানান, কাশর স্টেডিয়াম এলাকায় ড্রেন সংস্কার করার সময় রোড লাইনের ঢাকনা খুলে রাখা হয়েছিল। চোরেরা তা তামার তার ভেবে চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, যেসব ম্যানহোল চুরি হয়ে যাচ্ছে, সেখানে সিটি কর্পোরেশন সিমেন্ট ঢাকনা দিয়ে তা ঢেকে দিচ্ছে।
স্থানীয়রা সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে শহরের ফুটপাত ও ম্যানহোলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে অভিমত প্রকাশ করেছেন। তারা বলছেন, রাতের অন্ধকারে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।