× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসেবা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:১৫ পিএম

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসেবা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে তায়রুননেছা মেমোরিয়ার মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী  গরিব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। 

রবিবার (১৬ নভেম্বর) উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী নবারুল জুট মিলস খেলার মাঠে দিনব্যাপী মোট ১১টি বুথের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আলট্রাসোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, তায়রুননেছা মেমোরিয়ার মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হকসহ বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে বলেন, বিগত ১৭টি বছর এ দেশের সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালগুলো চলতো দলীয় প্রভাবে। সেজন্য সেবা খাত একেবারে ধ্বংসের দিকে পৌঁছে গিয়েছিল। চিকিৎসার অভাবে অনেকে অকালে মৃত্যু বরণ করেছেন।

আমার নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তাতে চিকিৎসা সেবাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। সাধারণ মানুষ যেন হাসপাতাল থেকে স্বল্প খরচে সেবা নিতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বিনা চিকিৎসায় কাউকে আর মরতে হবে না।

 আর রূপগঞ্জ একটি আধুনিক হাসপাতাল করা হবে, আমার রূপগঞ্জবাসী যেন ঢাকায় না গিয়ে এলাকায় সঠিক সেবা পেতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা