× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দিন ধরে উপজেলা পরিষদ ঘেরাও, ২৯টি সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

চার দিন ধরে উপজেলা পরিষদ ঘেরাও, ২৯টি সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতিতে আমানতের টাকা ফেরতের দাবিতে চার দিন ধরে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রাহকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ অন্তত ২৯টি সরকারি দপ্তরের কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সরকারি এসব দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অবস্থান নেওয়া শুরু করে। ধীরে ধীরে এক হাজারেরও উপরে গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করা যায় সেখানে। গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন। সর্বশেষ আন্দোলনকারীরা রবিবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিল বের করে। 

আন্দোলনকারীরা বলেন, সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করলে যে লাভ পাওয়া যাবে তার থেকেও  কয়েক গুণ বেশি মুনাফার লোভ  দেখিয়েছিলেন সমবায় সমিতির মালিক ও মাঠকর্মীরা। ২০২৩ সাল থেকে একে একে আত্মগোপনে চলে যায় সমিতির মালিকরা। আন্দোলনকারীরা আরও বলেন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে সমিতিতে জমিয়েছি। যে পর্যন্ত আমরা টাকা না পাব সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তারা বলেন, ২৩টি  সমবায় সমিতির মালিক ৩৮ হাজার গ্রাহকের প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিলাস বহুল জীবনযাপন করছে। গত এক বছরেরও অধিক সময় ধরে আন্দোলনকারীরা আন্দোলন করে কোনো সুফল পাচ্ছে না প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে না। 

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, উপজেলা পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা আবারও আন্দোলন শুরু করেছে। এতটুকু বলে তিনি ফোন কেটে দেন এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা