× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে জুতার কারখানায় আগুন, ৬ দোকান পুড়ে ছাই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

ভৈরবে জুতার কারখানায় আগুন, ৬ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের কমলপুর মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর ভৈরব বাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিবার দুপুর ২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এটি আবাসিক এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বিপাকে পড়তে হয়েছে। পানির কোন ব্যবস্থা ছিল না।

স্টেশন অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আগুনে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আবাসিক এলাকায় কোনো কারখানা গড়ে তুলা হলে সব ধরণের সুযোগ সুবিধা থাকতে হবে। সেই সাথে প্রতিটি ফ্যাক্টরি কারখানা মালিকগুলোকে আরও সতর্ক থাকতে হবে। ভৈরবে দু’দিন পর পর কয়েলসহ জুতার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগে। অধিকাংশ ফ্যাক্টরিতে যাওয়া যায় না রাস্তা না থাকার কারণে।

জুতার কারখানা মালিক শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, দুপুরে শুনতে পাই আমাদের জুতার কারখানায় আগুন লেগেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকস্মিক ভাবে আগুন লেগে যায়। কারখানায় কর্মচারীরা কাজ করছিল। দৌঁড়ে সরতে গিয়ে তিন চারজন কর্মী আহত হয়েছে। ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা