ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৫ পিএম
ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোরে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকেলে খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবিতে ছাত্র-জনতার অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ ও ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।
এ সময় মিছেলে অংশগ্রহণকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘খুনি হাসিনা ও দোসরদের বিচার চাই, করতে হবে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জুলাই ঐক্য ফেনী জেলার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাংঙ্ক রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। তারপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।