× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে গণমিছিল

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে গণমিছিল

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনিসুল হকের প্রার্থিতা বাতিল এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছে সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপির একাংশ।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে ঐতিহাসিক সাচনা বাজারে সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত গণমিছিলে হাজারো মানুষ অংশ নেয়। মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজী, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হীরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তালহা প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ১৭ বছর জেল–জুলুম ও নির্যাতন সয়েও আন্দোলনের সামনের সারিতে ছিলেন মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা হাওরাঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের কাছে তুলে ধরেছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে বাম কানের পর্দা হারালেও তিনি রাজপথ ছাড়েননি।

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। দল তাকে মনোনয়ন দিলে ধানের শীষের জয় নিশ্চিত। পাশাপাশি তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন না পেলেও সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানকে মূল্যায়নের দাবিতে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মিছিল–সমাবেশ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা