× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যথাযথ মর্যাদার দাবি বীর মুক্তিযোদ্ধাদের

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

যথাযথ মর্যাদার দাবি বীর মুক্তিযোদ্ধাদের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাচোল প্রেস ক্লাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এতে সভাপতিত্ব করেন।

শনিবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বীর মুক্তিযোদ্ধা চৈতন্যদেব বর্মন ও ভবেশ বর্মন। লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৪ জন। এর মধ্যে জীবিত আছেন ১৯ জন। কিন্তু স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে ৭১ জনকে সম্মাননাসহ বিভিন্ন উপহার-সামগ্রী দেওয়া হয়। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে উপজেলার ১০ বীর মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে উপজেলা ইউএনওকে প্রকৃত মুক্তিযোদ্ধার একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলা প্রশাসনের বিভিন্ন সভায় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয় না। এ ছাড়া লিখিত বক্তব্য বলা হয় বিভিন্ন ঋণ প্রক্রিয়া, বীরনিবাস, কবর সংরক্ষণ, মাসিক সমন্বয় সভাসহ সব সরকারি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা নতুন অ্যাডহক কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও নিজ অর্থায়নে তৈরি ভবনের তালা খুলে দিয়ে তাদের বসার ব্যবস্থার জোর দাবি জানান হয়।

এতে উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ বর্মন, বাসুদেব বর্মন, জুলফিকার, শ্রী দিপেন বর্মন, বাসুদেব বর্মন। এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আজিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ইরফান আলী বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের কমিটি দিয়েছে। কীভাবে দিয়েছে সেটা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলতে পারবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা