× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবর্তন এখন সময়ের দাবি : আজিজুল বারী হেলাল

খুলনা অফিস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১০ পিএম

পরিবর্তন এখন সময়ের দাবি : আজিজুল বারী হেলাল

‘গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু প্রকৃতিকেই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। প্রত্যেকে দায়িত্ব নিয়ে গাছ লাগালে তেরখাদার পরিবেশগত বিপর্যয় অনেকটাই রোধ করা যাবে।

শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, কর্মসংস্থান কোনো ক্ষেত্রেই তেরখাদার মানুষ আজ ন্যায্য অগ্রগতি পাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি। তেরখাদার স্থবির সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা বদলে দিতে জনগণের সরকার প্রয়োজন।’

রবিবার (১৬ নভেম্বর) সকালে তেরখাদা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।

উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বাড়ি, একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে তিনি দিনব্যাপী সবুজায়ন অভিযানের সূচনা করেন।

এ সময় হেলাল আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের নিশ্চয়তা, সংযোগ সড়কের মানোন্নয়ন এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃক্ষরোপণের আগে আজিজুল বারী হেলাল তেরখাদা বাজারের বিভিন্ন দোকানপাটে গণসংযোগ করেন। ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নির্বাচনে ধানের শীষে সমর্থন চান। পাশাপাশি জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, তেরখাদা উপজেলা বিএনপি সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, কামরান হাসান, বলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নান্টা মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা