× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ধানে ভাত রেঁধেছি : বগুড়ায় নবান্ন উৎসব

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

নতুন ধানে ভাত রেঁধেছি : বগুড়ায় নবান্ন উৎসব

বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’। রবিবার (১৬ নভেম্বর) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা কজন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। 

উৎসবে আমরা কজন শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথি ও অংশগ্রহণকারী শিল্পীদের আপ্যায়ন করা হয় চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খৈ আর শীতের পিঠা দিয়ে নবান্নের ঐতিহ্যবাহী স্বাদে ভরপুর আয়োজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। প্রধান অতিথি ছিলেন আমরা কজন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।

তিনি শিশুশিল্পীদের মুখে নতুন ধানের খাবার তুলে দিয়ে উৎসবের শুভ সূচনা করেন। তিনি বলেন, নবান্ন উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির প্রাচীন কৃষিজ সংস্কৃতি। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম রান্নার সঙ্গে মিশে আছে আমাদের মাটির টান। বারো মাসে তেরো পার্বণের এই উৎসব হৃদয়ের বন্ধনকে আরও গভীর করে।

নবান্ন কথন পর্বে বক্তব্য দেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীলসহ আরও অনেকে।

মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় আমরা কজন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীরা পরিবেশন করেন বাংলার লোকজ গানের সঙ্গে দলীয় নৃত্য। দর্শকদের সামনে উঠে আসে বাংলার মাঠ-ধানঘেরা গ্রাম-সংস্কৃতির রূপ।

অনুষ্ঠান শেষে অতিথিদের নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। পুরো আয়োজন সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা