নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই রাতে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।
পুলিশ জানায়, তদন্তাধীন একটি মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে একটি মামলা হয়। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (১৬ নভেম্বর) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’