× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ-৩ আসন

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন জি কে গউছ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন জি কে গউছ

ধানের শীষের পক্ষে দোয়া, আশীর্বাদ ও ভোট চেয়ে লিফলেট বিতরণে ব্যস্ত হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

রবিবার (১৬ নভেম্বর) তিনি হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ আহ্বায়ক হাজি এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা