× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম

নতুন ‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নকে নিয়ে নতুন ‘যমুনা’ নামে উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া-পানাগাড়ি সড়কে আয়োজিত এই সমাবেশে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এ আয়োজনের উদ্যোগ নেয় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’।

নতুন উপজেলা গঠনের দাবিতে যেসব ইউনিয়নের মানুষ একত্র হয়েছেন, সেগুলো হলো- নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর। সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেনÑ ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি তুলি’, ‘ছয় ইউনিয়নের মানুষের এক স্বপ্ন- যমুনা হবে নতুন উপজেলা’।

যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, চরাঞ্চলের এই ছয় ইউনিয়ন বহুদিন ধরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নানা বঞ্চনার শিকার। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে।

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, নদীর ওপারের এসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সুবিধা থেকে অনেক পিছিয়ে। নতুন উপজেলা হলে এ বৈষম্য দূর হবে বলে তিনি আশা করেন।

সমাবেশ থেকে নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা