× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে একরাতে যুবলীগ নেতাসহ তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক এলাকা থেকে একরাতে যুবলীগ নেতাসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুজন হত্যাকান্ডের শিকার এবং অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতরা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর হোসেন মাস্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের মৃত সুধাংশ মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৫৫) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।

নিহত যুবলীগ নেতার ভগ্নিপতি মিন্টু সরদার বলেন, শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে বাসা থেকে বের হয় আমিনুল। এরপর আর সে বাসায় ফেরেনি। রবিবার (১৬ নভেম্বর) সকালে বাড়ির সামনের পুকুর থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমিনুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত সবিতা মন্ডলের স্বজনরা অভিযোগ করে বলেন, শনিবার রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রবিবার সকালে সে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা, বিছানায় সবিতার লাশ পড়ে আছে। ঘরের আসবাবপত্র এলোমেলো পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। স্বজনদের ধারণা, পূর্ব থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ঘরের মধ্যে লুকিয়ে ছিলো। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দশদিন আগে সবিতার ছেলে সুকুমার মন্ডল গ্রীস থেকে ছুটিতে বাড়ি এসেছেন। তিনদিন আগে স্ত্রীকে নিয়ে সে বোনের বাড়ি স্বরূপকাঠীর কুড়িয়ানায় বেড়াতে গিয়েছিলেন।

অপরদিকে, বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১) শনিবার বিকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের স্বামী।

নিহত ইভা মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। পাঁচ মাস গে আক্কাসের সঙ্গে তার বিয়ে হয়েছিল। রাতে উপজেলা হাসপাতাল থেকে ইভার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিটি ঘটনার গভীর তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা