× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম

শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়ে গেলেন স্বামী ফারুক মিয়া (৩৫)। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যাওয়ার পর মরদেহ ফেলে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই  চৌধুরী তাসীন চামেল।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় অসুস্থ অবস্থায় গৃহবধূ শারমিন আক্তারকে তার স্বামী ও শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখলে গৃহবধূর পরিবারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অথবা কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে পরিবার গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে এম্বুলেন্স আনতে গেলে হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর খবরে প্রথমে স্বামী পালিয়ে যায়। কিছুক্ষণ পর শাশুড়িও চিৎকার চেচামেচি করে হাসপাতাল থেকে সটকে পড়ে। পুলিশ এসে কাউকে খুঁজে পায়নি।

এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শারমিন আক্তার নরসিংদীর রায়পুরা জেলার চাঁনপুর ইউনিয়নের বগদরকান্দি গ্রামের রবিউল্লাহ মিয়ার মেয়ে। নিহতের শ্বশুরের নাম সুরুজ মিয়া। তারা একই গ্রামের বাসিন্দা।

চাচা আব্দুর রহিম মিয়া বলেন, ১৪ বছরের সংসারে আমার ভাতিজি কোনো দিন তার শ্বশুর-শাশুড়ির অত্যাচারে ভালো থাকতে পারেনি। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিল। তাদের সংসারে ফারজানা নামে ১১ বছরের একটি কন্যা সন্তান ও সালমান নামে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যতটুকু জানতে পেরেছি শ্বশুর-শাশুড়ির কলহের জেরে সকালে ঝগড়া করে আমার ভাতিজি বিষ পান করেছে।

স্ত্রীর মৃত্যুর জন্য নিজের মা-বাবাকে দায়ী করে নিহতের স্বামী ফারুক মিয়া বলেন, শনিবার থেকে আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া। রবিবার সকালেও মায়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার পর আমার স্ত্রী অসুস্থ্যবোধ করলে আমি তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মৃত্যুবরণ করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ডা. রেজিনা পারভিন বলেন, সকালে নরসিংদীর রায়পুরা থেকে অসুস্থ্ অবস্থায় শারমিন নামে এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।  যতটুকু জেনেছি, ওই গৃহবধূ ধানের পোকা মারার ওষুধ খেয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেয়। এ সময় শারমিনের পরিবার অ্যাম্বুলেন্স আনতে গেলে পরক্ষণেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ শারমিন মারা যায়। মারা যাওয়ার পর তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। পরে আমরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানার এসআই চৌধুরী তাসীন চামেল বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এখানে এসে নিহত গৃহবধূর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রায়পুরা থানা এলাকার। স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা