× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

কাঁঠালিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের কালিশংকর গ্রামের দিপন হালদার (২৬) নামের এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর  খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দীপন হাওলাদার উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিশংকর গ্রামের সদানন্দ হাওলাদারের ছেলে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে কাঁঠালিয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য দিপনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে দিপন ওই খালে মাছ ধরতে যায়। পরে আর সে বাড়ি ফেরেননি। তার কোনো খোঁজ-খরব না পেয়ে পরিবার ও স্বজনরা  বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

দুপুরে একই এলাকার  মোস্তফা নামের এক কিশোর খালে গোসল করতে নামলে ওই কিশোরের পায়ে কিছু একটা স্পর্শ করায় সে ভয় পেয়ে যায়। পরক্ষণেই  দিপনের মরদেহ পানির উপর ভেসে ওঠে। এ সময় মোস্তফা চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে  ঘটনাটি জেনে পুলিশকে খবর দেয়।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ  মংচেনলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা