× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম চিন্তা আখেরাত, তারপর জনগণ ও পরিবার : বাবর

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম

প্রথম চিন্তা আখেরাত, তারপর জনগণ ও পরিবার : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অনেকগুলো দণ্ড দেওয়া হয়েছে। আমি আবারো এভাবে এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে পারব- তা কখনও ভাবিনি। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। এখন আমার প্রথম চিন্তাই হলো আখেরাত। তারপর আমার এলাকার জনগণ ও পরিবার।

রবিবার (১৬ নভেম্বর) সকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী। এ উপজেলার প্রতিটি পরিবারেই বেকার যুবক-যুবতী রয়েছে। আমি এসব পরিবারের অভিভাবকদের বলব, আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলেন। কারণ, কর্ম পেতে হলে অবশ্যই লেখাপড়া লাগবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আমি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে মাঠে এসেছি। ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালাতে মাঠে নেমেছি। বিএনপির জন্য আপনাদের যে ভালোবাসা ও সমর্থন দেখছি তাতে আমি অভিভূত। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এলাকার জন্য যা যা করণীয় সবই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে জনসমাবেশ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন লুৎফুজ্জামান বাবর।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর পুনরায় প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে নির্বাচনী মাঠে পেয়ে আনন্দে মেতে উঠেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা