× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভারতের সঙ্গে তিস্তাসহ সব নদীর পানিবণ্টন মীমাংসা হবে’

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৬ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ২১:১০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরে পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনারায় চালুর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আমল। 

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও লালমনিরহাট পৌরসভার যৌথ আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে এই আশ্বাস দেন। 

মন্ত্রী বলেন, ‘আসামের স্পিকার জননেত্রী শেখ হাসিনাকে দেবী বলে সম্মোধন করেন। ভারত ও বাংলাদেশ উভয়ে চায় একে অপররের সাথে সম্পর্ক  স্থাপন করতে। ভারতের দিনহাটা ও লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার ব্যাপারে চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে তিস্তাসহ দেশের সকল নদীর পানিবণ্টন সমস্যাও মীমাংসা করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গকে বলা হয় দেশের শস্য ভান্ডার। লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এখন অর্থনৈতিক অঞ্চল করা হবে। এজন্য সকলের নৈতিক দায়িত্ব জননেত্রী শেখ হাসিনাকে সহায়তা করা।’ 

এ সময় তিনি লালমনিরহাটের ব্যবসা বাণিজ্য উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাটভোকেট মো. মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ চেম্বারের নেতারা ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা