× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে অগ্নিসংযোগ

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার নামফলকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে এসে দেখা যায় অফিসের নামফলকটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে রাতে বা ভোরের দিকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় শাখার নৈশপ্রহরী মজিবর রহমান অফিসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তাই তিনি ঘটনাটি খেয়াল করতে পারেননি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও সেখানে কারা আগুন দিয়েছে, তা দেখা যায়নি।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুটি খালি প্লাস্টিকের বোতল পাওয়া গেছেÑ যা দাহ্য পদার্থ বহন করতে ব্যবহার করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা