কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে গাছ কেটে মহাসড়কে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলে স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ভোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাত কিছু লোকজন গাছ কেটে ফেলে নাশকতার চেষ্টা করে। এ সময় হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।