× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১১:৩৬ এএম

ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোরে আগুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। এ ঘটনায় মামলা হবে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না; তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এ সকল ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরো বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দল মত নির্বিশেষে সবাই এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা