× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২৩:৪১ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ২৩:৫৯ পিএম

গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে তবে তে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, হারিকেন এলাকায় হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লাগে। সময় বাসের ভেতরে ১০ জনের মতো যাত্রী ছিলেন। তারা দ্রুত নেমে যান। পরে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। বাসের চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা