× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করব : সেলিমা রহমান

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২৩:২১ পিএম

প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করব : সেলিমা রহমান

কারও ওপর প্রতিশোধ নয়, আমরা দেশের জন্য কাজ করব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একটি দল বেহেস্তের টিকিট দিয়ে ভোট নিতে চায়। তাদের থেকে সতর্মাক থাকতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সেলিমা রহমান

সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়ক এ নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি জাহাঙ্গীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে সকাল হতে মহিলা দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই স্কুলমাঠ হাজার হাজার নারীর পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নারীদের উদ্দেশ্যে সেলিমা রহমান আরও বলেন, বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল। সে ভোটাধিকার ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমান। আর সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-১ আসনে আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা