× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুপুরে গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত, বাসে অগ্নিসংযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২২:০০ পিএম

মধুপুরে গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত, বাসে অগ্নিসংযোগ

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের পশ্চিম পাশে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত জাহিদ (১৬) ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে বেশি অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে জাহিদ নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুদ্ধ জনতা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময়ে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৬১৩৪) আগুন ধরিয়ে দেয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধুপুর থানার ওসি ইমরানুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা