× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় দালালদের ভোট দিবেন না : ড. মাহমুদুর রহমান

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

ভারতীয় দালালদের ভোট দিবেন না : ড. মাহমুদুর রহমান

কোনো ভারতীয় দালালদের কেউ ভোট দিবেন না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, আমি রাজনীতিক নেতাদের, জুলাই বিপ্লবীদের বলছি- এমনকি ভোটারদের কেউ বলতে চাই ভারতের কোনো দালালদের কেউ ভোট দিবেন না।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে প্রাচ্যসংঘের আয়োজনে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি) হলে জুলাই বিপ্লবের পরিস্থিতি ও করণীয় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন অঅমার দেশ সম্পাদক।

মাহমুদুর রহমান বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনার রাজনৈতিক পর্বের চূড়ান্ত রূপে শেষ হয়ে যাবে। যদি দেশে রাজনীতি অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে শেখ হাসিনার আশ্রয়দাতা ভারত বাংলাদেশকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করবে। সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও তার দোসরা দেশে অস্থিরতা তৈরি করবে।

তিনি আরও বলেন, অনেক রাজনীতিবিদরা জুলাই যোদ্ধাদের বিপ্লবী বলতে চান না। এর কারণ হলো- তারা ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিজেরা কিছু করতে পারেনি। যখন দেশের তরুণরা বিপ্লব ঘটিয়ে সেই শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে। তখন একশ্রেণির রাজনীতিবিদরা নিজেরা হীনমন্যতায় ভোগেন। তাই তারা জুলাই বিপ্লবীদের বিপ্লবী বলতে চান না।

মাহমুদুর রহমান বলেন, এই সরকার অন্তবর্তীকালীন সরকার নয়। এই সরকার বিপ্লবী সরকার। অথচ এই সরকারের উপদেষ্টারা বিপ্লবী সরকার বলতে চান না। যে কারণে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। সবশেষে তিনি বলেন, কোনোক্রমে যদি ভারতীয় দালালরা ক্ষমতায় আসে তাহলে আবারও তরুণরা মাঠে নামবে।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিশেষ আলোচক লেখক, গবেষক বেনজীন খান, প্রাচ্যসংঘ সুপ্রিম কাউন্সিলের সদস্য আখতার ইকবাল, বিশেষ আলোচক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, বিশেষ আলোচক জাতীয় প্রেস ক্লাবের গণমাধ্যম সংস্কার কমিশন ও সাবেক সাধরণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা