× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাইলে জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

সরাইলে জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মেগুরহাটি গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় দানা মিয়া ও শিপনের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলা ৫ ঘন্টার সংঘর্ষে ৬-৭টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা