× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বাদাম বিক্রেতার মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় তাজেল ইসলাম (৩১) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল ইসলাম উপজেলার প্রাণনাথ চর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মত তাজেল ইসলাম কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘বেলা-অবেলায়’ যাত্রীবাহী বাসে বাদাম বিক্রি করার জন্য উঠতে ছিলেন। এ সময় বাস দ্রুত গতিতে ছাড়লে তিনি পা পিছলে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জব্দ করে চালক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পলাতক হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা