× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার নিজ এলাকার প্রার্থী পেয়ে চার গ্রামে উৎসবের আমেজ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

প্রথমবার নিজ এলাকার প্রার্থী পেয়ে চার গ্রামে উৎসবের আমেজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ঘিরে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকার নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে চার গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুরু থেকেই ঈদগাঁহ মাঠে চারদিক থেকে মানুষের ঢল নামে। 

স্থানীয়রা জানান, গত কয়েক দশকে প্রথমবার নিজেদের সন্তানকে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে পেয়ে তারা এক বিরল ঐক্যের রেখায় দাঁড়িয়েছে।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি পিছপা হবে না।

বক্তব্যের এক পর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আপনাদের সন্তান। আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি পথ চলছি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকবেন—এই আমার বিনীত আবেদন।

সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ আরও অনেকে।

বক্তারা বলেন,গত ৫৩ বছরে চার গ্রামের মানুষ কখনো নিজেদের এলাকা থেকে প্রার্থী পায়নি। তাই এবারের নির্বাচন তাদের জন্য আলাদা গুরুত্ব বহন করে। এলাকার সন্তান অ্যাডভোকেট মান্নানকে প্রার্থী হিসেবে পেয়ে নবীন–প্রবীণ, শ্রমজীবী–কৃষক–ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা