× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহায়ন ও গণপূর্ত সচিব

সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন

সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাংবাদিকরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে কাজ করছেন, তাদের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেশ ও জাতির অগ্রযাত্রাকে আরও গতিশীল করে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন গণপূর্ত সচিব বলেন, তারা স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতি খবর তুলে ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নজরুল ইসলাম আরও বলেন, আগামী দিনে বুড়িচং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জনসেবা কার্যক্রমকে গতিশীল করা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরীফ সুমন, দপ্তর সম্পাদক মো. শাফি, সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.0 আব্দুল্লাহ এবং সদস্য মো. জামাল উদ্দিন, মো. তাজুল ইসলাম, মারুক হোসেন, মোহাম্মদ কিবরিয়া ও মো. রবিউল হোসেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। তিনি বলেন, বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন সাংবাদিকদের পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা জরুরি। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রেস ক্লাবের সভাপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা