× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিআরটিএর আর্থিক ক্ষতিপূরণ চেক হস্তান্তর

খুলনা অফিস

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম

বিআরটিএর আর্থিক ক্ষতিপূরণ চেক হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় দেশের তরুণ প্রজন্মের প্রাণহানি প্রতিরোধে পদক্ষেপ নেওয়া জরুরি। এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশের মোট দুর্ঘটনায় নিহত-আহতের ৩২ শতাংশই ৫ থেকে ২৯ বছর বয়সি। এদের মধ্যে রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। কিন্তু সড়কে প্রাণহানির কারণে আমরা সেই সম্ভাবনা হারিয়ে ফেলছি।

শনিবার (১৫ নভেম্বর) খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত অনুষ্ঠানে খুলনা ও বাগেরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের প্রদত্ত আর্থিক ক্ষতিপূরণ চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং সঞ্চালনা করেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর উপপরিচালক (ইঞ্জি.) তানভীর আহমেদ, খুলনা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম, বাগেরহাটের সহকারী পরিচালক (ইঞ্জি.) লায়লাতুল মাওয়া, মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।

খুলনা জেলা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, ইয়াসিন মোল্লা এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খানও বক্তব্য দেন। ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ফজলুল হক মনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা