× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৪ পিএম

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের  আজ দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার বরুহা বুরো ইন্সটিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’র আনোয়ারুল আলম শহীদ মিলনায়তনে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীরা এ সংবর্ধনার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক আবুল কাশেম। সভাপতিত্ব করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সদস্য আব্দুর রাজ্জাক খান।

অনুষ্ঠানের একপর্যায় বুরো বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন উপস্থিত হয়ে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নবনির্বাচিত সভাপতি রাহেলা জাকির তার বক্তব্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নবনির্বাচিত পরিচালক তৌহিদুল ইসলাম, পুরাতন দোকানদার মতিয়ার রহমান বক্তৃতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা