× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:১৩ পিএম

শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় কার্তুজ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জব্দ করা কার্তুজের সংখ্যা ৯৫০ রাউন্ডÑ যা ১২ বোর শর্টগানের কার্তুজ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)।

শনিবার (১৫ নভেম্বর) পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকায় অবস্থান নেয়। ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান সকাল ৬টার দিকে খবর পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনাবাজারের দিকে দুইটি মোটরসাইকেলে করে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ডিবি পুলিশ দল সাচনাবাজার এলাকায় দ্রুত চেকপোস্ট বসায়।

পরবর্তী সময়ে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালানো হলে মোটরসাইকেলটিতে থাকা ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় কার্তুজসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. মামুন মিয়া এবং মো. উবায়দুলকে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা