× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৩ জনসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই পুলিশ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেনÑ ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬)।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (নম্বর-২৫) ৩ জন ও অপর একটি মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা