× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা সমাবেশে বাল্যবিয়ে প্রতিরোধে ‘লাল কার্ড’ প্রদর্শন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৮ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৮ পিএম

মা সমাবেশে বাল্যবিয়ে প্রতিরোধে ‘লাল কার্ড’ প্রদর্শন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মা সমাবেশে শিক্ষার্থীরা বাল্যবিয়েকে না বলে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে।

শনিবার (১৫ নভেম্বর)  দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মা সমাবেশে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্ধু ক্লাব-এর উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা লাল কার্ড প্রদর্শন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট বিএড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, শাহে আলম, মদন কুমার রায়সহ অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি-এ থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা