× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম

বাগেরহাট জেলা কারাগার। ছবি : সংগৃহীত

বাগেরহাট জেলা কারাগার। ছবি : সংগৃহীত

বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে।

মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।  

বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়। আদালত আসামিদের কারাগারে প্রেরণ করে।

শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

তিনি আরও বলেন, বাবুলের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন  হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা