× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াশা আর হিমেল হাওয়ায় জলঢাকায় শীতের আগমনী বার্তা

জলঢাকা (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৪:০১ পিএম

কুয়াশা আর হিমেল হাওয়ায় জলঢাকায় শীতের আগমনী বার্তা

নীলফামারীর জলঢাকায় শীতের প্রকোপ শুরু হয়েছে। এর লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে ঘন কুয়াশা, শিশির কণা ও হালকা ঠান্ডা হাওয়া। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করে, ফলে মানুষজন গরম কাপড় পড়তে শুরু করেছে।

শনিবার  (১৫ নভেম্বর) সকালে নীলফামারীর তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, শহরের গরম কাপড়ের দোকানগুলো বসতে শুরু করেছে এবং ক্রেতা-বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে জলঢাকায় হকার্স মার্কেটে। দোকানিরা জানিয়েছেন, শীতের আগমনের কারণে শীতের পোশাকের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। বিশেষ করে শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

জলঢাকা ও মীরগঞ্জ  স্কুলশিক্ষক ওবায়দুল  ইসলাম ও আইয়ুব আলী দৈনিক  প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদককে জানান, ‘দিনের বেলা গরম থাকলেও সকাল ও রাতে শীতের হিমেল বাতাসে অনেকটা অস্বস্তি বোধ করছি।’

শীতের কারণে অসুস্থতার হারও বাড়ছে। জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে ও ক্লিনিকগুলোতে। চিকিৎসকরা শীতকালীন স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করছেন।

এদিকে, শহর ও নগরে শীতের পিঠাপুলির দোকানও বসেছেÑ যা শীতকালীন বাজারের চিত্রকে আরও সমৃদ্ধ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা