× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয় : শিবির সেক্রেটারি সাদ্দাম

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৯ পিএম

শিবির সেক্রেটারি সাদ্দাম

শিবির সেক্রেটারি সাদ্দাম

বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বিএনপি এক হাজার, দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নেবে।’

তিনি বলেন, ‘বিএনপি কখনও নিজেদের টাকা বিলি করে না। বিএনপিতে এত ভালো লোক নেই। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না, আন্তঃকোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে তাদের এত শহীদ নেই; বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।’

সমাবেশে মেহেরপুর জেলা শিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল, জেলা শিবিরের সেক্রেটারি মো. সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা