× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণার মোহনগঞ্জে আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১২:৪৮ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম

দোকানে আগুন

দোকানে আগুন

নেত্রকোনার মোহনগঞ্জে আগুন লেগে পাঁচটি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৫–৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিরামপুর বাজারে এই ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে ডিজেল ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শাহীন মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাশের আরও চারটি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে। এতে আতঙ্কিত হয়ে অনেক ব্যবসায়ী নিজ নিজ দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নেন। এসময় ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকন, কাপড় ও মুদি দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়। 

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে দ্রুতই পাঁচটি দোকানের ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা