× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ-৫ আসন

ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২১:৩২ পিএম

ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিকলী নতুন বাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্বদেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতেই এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মশাল হাতে শ্লোগান দিয়ে তারা নিকলী বাজার এলাকাকে আলোকিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম সোহেল বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া জরুরি।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই আজকের এই মশাল মিছিল। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিকলী-বাজিতপুর আসনের মনোনয়ন চূড়ান্ত করার সময় জনগণের দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা