× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্মি ক্যাম্পের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্মার্টফোন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

আর্মি ক্যাম্পের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্মার্টফোন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মাধবপুর আর্মি ক্যাম্পের সৈনিকরা।

শুক্রবার ( ১৪ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হয় মো. শাকিল মিয়া (২৮)। সে শাহজিবাজারের বেনু মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এ দ্রুত অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা