× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা পারাপারের সময় বাস চাপায় সাবেক মেম্বার নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

রাস্তা পারাপারের সময় বাস চাপায় সাবেক মেম্বার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইয়াকুব মিয়া (৬০) নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব মিয়ার বাড়ি উপজেলার কদিমহামজানি গ্রামে।

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা