× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ঘুরতে আসা নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৫১ পিএম

কক্সবাজারে ঘুরতে আসা নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কক্সবাজারে উখিয়ার তচ্ছাখালী ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর রহিমা আক্তার (৩০)-এর মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি উপজেলার জালিয়াপালংয়ের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের মেয়ে ও হলদিয়াপালংয়ের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার তচ্ছাখালী ব্রিজের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে ঘুরতে নিয়ে যাবে বলে জানায়। ওই সময় রহিমা তার বাবার বাড়িতে ছিলেন। স্বামী ঘুরতে নিয়ে যাবে এমনটা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। এর সাতদিন পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী জসিম এখনো নিখোঁজ।পরিবার ও স্থানীয়দের দাবি, স্ত্রীকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে পালিয়ে গেছেন জসিম। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে স্থানীয় পথচারীরা দুর্গন্ধ পেয়ে একটি বস্তার ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পান। এরপর রাত ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য যাচাই করে নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা