× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের শোডাউন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের শোডাউন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বিশাল শোডাউন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে শহরের খানপুর এলাকা থেকে শুরু করে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রচারণার শুরুতে মাসুদুজ্জামান মাসুদ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দোকানপাট, রাস্তার পাশে ও বিভিন্ন বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের আহ্বানে সাড়া দেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, বিএনপি জনগণের দল, আমরা মানুষের অধিকার ফেরাতে মাঠে নেমেছি। বন্দরবাসীর ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ, এই বিজয় হবে গণতন্ত্র ও মানুষের মুক্তির।

প্রচারণায় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।

এদিকে মাসুদের প্রচারণা শুরু হওয়ায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তিনি মাঠে থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান স্থানীয়রা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা