× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ — প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথি, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে সমিতি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিনশত মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন সমিতির চিকিৎসকেরা।

পরে সমিতির হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমান। বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও গাইনি বিশেষজ্ঞ ডা. রোখশানা বানু, চিকিৎসা সেবা–পরিচালক ডা. মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর প্রমুখ।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারী। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালন করা হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের সপ্তম স্থানে। দেশে প্রায় ৩৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তাঁদের অনেককেই এখনো শনাক্ত করা যায়নি।

বক্তারা মনে করেন, কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি—তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা