× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে গ্রুপিং, বিপাকে নেতাকর্মীরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে গ্রুপিং, বিপাকে নেতাকর্মীরা

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন না পাওয়া বেশ কয়েকজন নেতা এখনও দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় লবিং চালানোর পাশাপাশি বাড়াচ্ছেন জনসম্পৃক্ততা। গত ৭ নভেম্বর বিএনপির ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ আসনে পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করায় এলাকায় গ্রুপিং আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে বিপাকে পড়েছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

প্রাথমিক মনোনয়ন বঞ্চিত দুই নেতা মাহমুদ হোসেন এবং ফকরুল আলেমর দাবি, দল পুনর্বিবেচনা করে নতুন করে মনোনয়ন দেবে। অন্যদিকে আরেক নেতা আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের মতে, চূড়ান্ত মনোনয়ন দলের যাকেই দেওয়া হবে, তখন সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন।

এ আসনে দলীয়ভাবে প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। তার পাশাপাশি অন্যতম মনোনয়নপ্রত্যাশি ছিলেন একই উপজেলার বাসিন্দা সাবেক ভিপি মাহমুদ হোসেন। তিনি দলের বড় কোনো পদে না থাকলেও মাঠপর্যায়ে আসনের প্রতিটি উপজেলায় তার একটি উল্লেখযোগ্য বলয় রয়েছে। বিপ্লব ও সংহতি দিবসে নেছারাবাদ এবং ভান্ডারিয়ায় শোভাযাাত্র ও আলোচনাসভার মাধ্যমে যার প্রমাণ দিয়েছে তার সমর্থকরা।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রাথমিক মনোনয়ন বঞ্চিতরা চারটি গ্রুপে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা করেছে। কেন্দ্রীয়ভাবে দিবসটি একসঙ্গে পালন করার কথা থাকলেও শেষ মুহূর্তে কোনো পক্ষই তা করেনি। শক্তির প্রদর্শন ও জনপ্রিয়তা তুলে ধরতেই মনোনয়ন বঞ্চিতরা এ কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

মনোনয়ন প্রকাশের চারদিন পর নেছারাবাদ থেকে শতাধিক নারী ব্যানার-ফেস্টুন হাতে স্বরূপকাঠী পৌর শহরে মিছিল করে ফকরুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এছাড়া তরুণ নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন আব্দুল্লাহ আল বেরুনী সৈকতও।

এভাবে একের পর এক পৃথক কর্মসূচি, শোভাযাত্রা, প্রচারণা এবং দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। কাকে অনুসরণ করবেন এবং শেষ পর্যন্ত কার পক্ষে মাঠে নামবেন?

প্রাথমিক মনোনয়ন বঞ্চিত ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বলেন, দলের ওটা চূড়ান্ত মনোনয়ন নয়। এখনও অনেক দূর বাকি৷ আশা রাখি দল আমাকে বিবেচনা করবে।

আরেক মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলম বলেন, দল তাকে সম্ভাব্য প্রাথমিক মনোনয়ন দিয়েছে। আমি দীর্ঘ বছর বিএনপির রাজনীতি করি। আমি এখনও মনোনয়ন প্রত্যাশি। ডিসেম্বরে তফসিল ঘোষণার পর দল থেকে  চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। আমি মনোনয়ন পাব।

আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, পিরোজপুর-২ আসনে আমিসহ একাধিক লোক মনোনয়ন প্রত্যাশি। সবার দলের জন্য অনেক অবদান আছে। তাই কাউকে ছোট করে দেখার কিছু নেই। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিবে আমরা তখন তার পক্ষে কাজ করব।

জানতে চাইলে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, দেশ নায়ক তারেক রহমান পিরোজপুর-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার সিদ্ধান্ত শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তবে কিছু লোক এখনও আসেনি। আশা করছি, তারাও অতি দ্রুত দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের প্রচারণায় আসবে।

এ অবস্থায় অধিকাংশের ধারণা, শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন সম্ভবত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনই পাচ্ছেন। আবার অনেকে বলছেন, মাহমুদ হোসেন বা ফকরুল আলমই হাসবেন শেষ হাসি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা