× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামনে কঠিন নির্বাচনের মুখে আমরা : রিতা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৪:২৬ পিএম

সামনে কঠিন নির্বাচনের মুখে আমরা : রিতা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি থেকে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা বলেছেন, বিগত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি। ফলে, ধানের শীষ আমাদের সামনে থেকে সরে গিয়ে ছিল, কিন্তু হৃদয় থেকে সরে যায়নি। সেটি আবার ফিরিয়ে আনতে কঠিন নির্বাচনের সম্মুখীন হতে হবে আমাদের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার হলপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম বাৎসরিক গাওয়ালে সিন্নি মোবারক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, আমরা বিগত ১৭ বছর যে দুঃশাসনের মধ্যে ছিলাম, প্রতিটা রাত চিন্তা করতে হয়েছে ছেলেমেয়ে ঘরে ফিরবে কি না, স্বামীকে নিয়ে হামলা মামলা নানা দুঃচিন্তার মধ্যে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তা পার করেছি। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া এটা স্থায়ী না।তিনি আরও বলেন, আমরা বিভেদ চাই না, সবাই মিলে মিশে থাকতে চাই। ধর্ম বর্ণের ঊর্ধ্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে ফিরিয়ে আনব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এবারের কঠিন নির্বাচনে প্রতিপক্ষ যেভাবেই থাকুক নিজেদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। জনগণের জন্য সাহস ও শক্তি এনে একটা আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। দলের ক্ষতি হবে এমন কাজ না করার জন্য সজাগ থাকতে হবে অন্যথায় দলে তাদের কোনো জায়গা হবে না।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনের সভাপতিত্বে বরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ও জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব, সাটুরিয়া উপজেলা বিএনপিরর যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহসিন উজ্জামান, বরাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা